ইসরাইলি কারাগারে দেশটির সেনা ও কারারক্ষীরা বন্দি ফিলিস্তিনিদের ধর্ষণ করেন বলে দাবি করা হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে। তবে এমন অভিযোগ অস্বীকার করে দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানায়।
দ্য নিউ ইয়র্ক টাইমসের একমুখপাত্র বলেছেন, ‘নিকোলাস ক্রিস্টফের অনুসন্ধানী প্রতিবেদনটি পাঠকদের কাছে একটি প্রস্তাব দিয়ে শুরু হয়: ‘মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, ধর্ষণের নিন্দা জানাতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।’
পুলিত্জার বিজয়ী কলামিস্ট নিকোলাস ক্রিস্টফের প্রতিবেদনে যৌন নির্যাতনের শিকার ১৪ জন ফিলিস্তিনি নারী-পুরুষের সাক্ষ্য তুলে ধরা হয়েছে। যার মধ্যে বন্দিদের ওপর কুকুর লেলিয়ে দেওয়া, পায়ুপথে গাজর প্রবেশ করানো এবং লাঠি দিয়ে মলদ্বার ছিঁড়ে ফেলার মতো ঘটনাও অন্তর্ভুক্ত ছিল।
তবে এমন অভিযোগ অস্বীকার করে ইসরাইলের রাজনীতিবিদরা দাবি করেছেন, নিউ ইয়র্ক টাইমস অপবাদ ছড়াচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



সৌদি আরব পৌঁছেছেন ৫৬৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী