ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চরমপন্থি ও অবিশ্বস্ত ব্যক্তি বলে আখ্যায়িত করেছেন দেশটির বিরোধী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। সিরিয়ায় সাম্প্রতিক হামলার সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।
সিরিয়ায় ইসরাইলের হামলাকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন তিনি। তার মতে, এ হামলা ইসরাইলকে তুরস্কের সঙ্গে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে গোলান বলেন, ‘রাজনৈতিক বিবেচনার জন্য সামরিক শক্তি ব্যবহার করা হচ্ছে।’ পোস্টে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘চরমপন্থি ও অবিশ্বস্ত ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেন।
তিনি আরো বলেন, নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরাইলের প্রতি আস্থা ক্ষুণ্ন করছে। তার মতে, দেশের এমন নেতৃত্ব প্রয়োজন যারা নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষমতা ও সামরিক শক্তি ব্যবহার করবে; ‘রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য আরেকটি যুদ্ধ’ শুরু করবেন না।
সূত্র: আল জাজিরা
আরএ বিমান হামলা চালানোর পর তিনি এই মন্তব্য করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


