ইসরাইল সফরের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেন্টকম-প্রধানের বৈঠক

ইসরাইল সফরের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেন্টকম-প্রধানের বৈঠক
ব্র্যাড কুপার ও প্রিন্স খালিদ বিন সালমান। ফাইল ছবি

ইসরাইলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার।

বিজ্ঞাপন

গতকাল রিয়াদে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হয়। এতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন দুই কর্মকর্তা। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়েও তারা মতবিনিময় করেন।

বৈঠকে সৌদি আরবের সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলি এবং যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনৈতিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ইসরাইলের তেল আবিব সফর করেন ব্র্যাড কুপার। সেখানে তিনি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান এবং দেশটির সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রস্তুতি ও সমন্বয় আরো জোরদার করার বিষয়েও কথা বলেন তারা।

তেল আবিবে বৈঠকের পর কুপারের রিয়াদ সফর এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তার আলোচনা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতার বিষয়টিকে সামনে এনেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...