ভারতে মার্কিন শুল্কের চাপ

বাংলাদেশসহ চার দেশে কারখানা সরাতে চায় ভারতের এক প্রতিষ্ঠান

বাংলাদেশসহ চার দেশে কারখানা সরাতে চায় ভারতের এক প্রতিষ্ঠান

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক হার দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করায় টালমাটাল ভারতের অর্থনীতি। এর প্রভাব পড়েছে ভারতের তৈরি পোশাক শিল্পখাতে। দেশটির অন্যতম বড় পোশাক তৈরি প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল পড়েছে বেশ ঝামেলায় পড়েছে। যুক্তরাষ্ট্রে পার্ল গ্লোবালের ক্রেতাদের মধ্যে রয়েছে গ্যাপ এবং কোলসের মতো প্রতিষ্ঠান। তাদের ওপর চাপ আসছে ভারত থেকে উৎপাদন সরিয়ে নেওয়ার। খবর রয়টার্সের।

মার্কিন ক্রেতাদের আশ্বস্ত করতে এখন পার্ল গ্লোবাল তাদের ১৭টি কারখানা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়াতেমালায় সরিয়ে নেয়ার কথা বলেছে। ট্রাম্পের উচ্চ শুল্কহার এড়াতে প্রতিষ্ঠানটি এই কৌশল বেছে নিচ্ছে।

বিজ্ঞাপন

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্ল গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্রেতারা জানতে চাইছেন, আমরা যেন পোশাক উৎপাদন ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে নিয়ে যাই।’

ট্রাম্প প্রথম পাল্টা শুল্ক আরোপ করেন গত এপ্রিল মাসে। তখন তৈরি পোশাকশিল্পে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ, ভিয়েতনাম ও চীনের চেয়ে ভারতের ওপর আরোপ করা শুল্কের পরিমাণ কম ছিল। এরপর ভারতের ওপর শুল্ক বাড়িয়ে এখন করা হয়েছে ৫০ শতাংশ। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এ নিয়ে শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশে।

পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু ক্রেতা এই শর্ত দিয়েছে যে শুল্ক ভাগাভাগি করলেই কেবল তারা পার্ল গ্লোবালের কাছ থেকে পণ্য কিনবে। তবে এটি কার্যকর কোনো সমাধান নয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন