আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেরামতের জন্য গ্রিসে পথে মার্কিন বিমানবাহী রণতরী

আমার দেশ অনলাইন

মেরামতের জন্য গ্রিসে পথে মার্কিন বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক, বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক চালিত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতি মেরামতের জন্য গ্রিসের পথে রয়েছে।

সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। এর আগে মার্কিন কর্মকর্তারা জানান, আগুনটি একটি লন্ড্রি রুমে শুরু হয়েছিল। এতে দুইজন আহত হয়েছেন। তারা চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউএসএস জেরাল্ড ফোর্ড এখন লোহিত সাগরে আছে। সেখান থেকে বিমানবাহী রণতরীটিকে মেরামতের জন্য গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে

সম্প্রতি অগ্নিকাণ্ডে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির লন্ড্রি অংশে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে ৩০ ঘণ্টার বেশি সময় লাগে। এতে অন্তত দুজন নাবিক আহত হয়। সূূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...