আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে সাইরেনের শব্দ

আমার দেশ অনলাইন

তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে সাইরেনের শব্দ

তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে সাইরেন শোনা গেছে। শুক্রবার রাতে সাইরেন বাজানো হয়। এটি দক্ষিণ-পূর্ব শহর আদানার কাছে একটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা। এখানে মার্কিন সেনারা অবস্থান করছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘাঁটি থেকে ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে অবস্থিত আদানার বাসিন্দারা শুক্রবার রাত ৩টা ২৫ মিনিটে সাইরেনের শব্দে জেগে ওঠে। প্রায় পাঁচ মিনিট ধরে সাইরেন বাজছিল। ঘাঁটিতে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

শহরজুড়ে দমকল ও নিরাপত্তা বাহিনীর সাইরেন দীর্ঘক্ষণ ধরে শোনা যাচ্ছিল।

এর আগে ন্যাটো বিমান প্রতিরক্ষা বাহিনী তুরস্কের দিকে অগ্রসর হওয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানায়, ইরান থেকে তুরস্কের আকাশসীমায় ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটো বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা নিষ্ক্রিয় করেছে।

মন্ত্রণালয় আরো জানায়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দক্ষিণ-পূর্ব গাজিয়ানটেপ প্রদেশের খালি জমিতে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ন্যাটোর বিমান প্রতিরক্ষা বাহিনী তুরস্কের আকাশসীমায় ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চার দিন পর এ ঘটনা ঘটে, পাঁচ দিনের মধ্যে এটি দ্বিতীয়।

ন্যাটো জানিয়েছে, তারা সোমবার ইরান থেকে ছোড়া দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যার ফলে তুরস্ক থেকে তেহরানের প্রতি ‘সকানিমূলক পদক্ষেপ’ না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

ওয়াশিংটন আদানায় তাদের কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই এ ঘোষণা আসে এবং সমস্ত আমেরিকান নাগরিককে দক্ষিণ-পূর্ব তুরস্ক ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন