কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল সানি নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এস্পেন বার্থ আইদে’র সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
ফোনালাপে শেখ মোহাম্মদ “অঞ্চলে ইসরাইল হামলার নিন্দা জানান, যা “শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং অঞ্চলকে একটি সামগ্রিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে” বলে কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) জানায়।
তিনি আরো বলেন, ইরানে অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ইসরাইলের পদক্ষেপ অত্যন্ত “গুরুতর” এবং এই কর্মকাণ্ডের “বিপর্যয়কর” আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিণতি হতে পারে বলে সতর্ক করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

