আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংসদ সদস্যদের পেনশন ভাতা বাতিল করল শ্রীলঙ্কা

আমার দেশ অনলাইন

সংসদ সদস্যদের পেনশন ভাতা বাতিল করল শ্রীলঙ্কা

সংসদ সদস্যদের জন্য পেনশন বা অবসরকালীন ভাতা বাতিল করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার পেনশন বাতিলের পক্ষে ভোট দেন আইনপ্রণেতারা। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ক্ষমতাসীন বামপন্থি সরকারের নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল এটি।

২২৫ সদস্যের সংসদে বিলটির পক্ষে ভোট দেন ১৫৪ জন আইনপ্রণেতা, বিপক্ষে ছিলেন মাত্র দুজন। বাকি আইনপ্রণেতারা ভোটের সময় উপস্থিত ছিলেন না।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কায় একজন আইনপ্রণেতা আগে পাঁচ বছরের মেয়াদে পেনশন পাওয়ার অধিকারী ছিলেন। নতুন আইনে যারা ইতোমধ্যেই পেনশন পান বা যোগ্য হয়েছেন, তাদের অর্থ প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থি রাজনীতিক অনূঢ়া কুমারা দিশানায়েকে। প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর একে একে এমপিদের আবাসন, যানবাহন এবং দেহরক্ষীগত সুবিধা বাতিল করেন তিনি। এবার বাতিল হলো পেনশন।

সূত্র: বার্তা সংস্থা এপি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...