ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন হামলায় রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তেহরান-মাশহাদ রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। ইসলামিক রিপাবলিক অব ইরান রেলওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে কারিগরি দল পাঠানো হয়েছে, যেখানে মেরামতের কাজ চলছে। তারা আরো জানায়, ‘যতটা সম্ভব দ্রুত এই রুট পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে।
কর্তৃপক্ষ আরো জানায়, আটকে পড়া যাত্রীদের সড়কপথে মাশহাদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
ইরানের নিহত সর্বোচ্চ নেতা খামেনিকে আজ মাশহাদে দাফন করা হবে।
আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ম্লান করতেই যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আরআইজিসি জানিয়েছে, মাশহাদগামী সড়কের বিভিন্ন সেতুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



টিকটকে আমি এক নম্বর, দাবি ট্রাম্পের