যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি এলাকার কিছু অংশে একটি অল্প মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার রাতে রিখাটার স্কেলে ৩ দশমিক ০ মাত্রার ভূমিকম্প হয়। খবর এবিসি নিউজের।
প্রতিবেদনে বলা হয়, ভুমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউ জার্সির বার্গেন কাউন্টিতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে।
ভূমিকম্পের মাত্রা কম হলেও, কিছু এলাকায় কম্পন অনুভূত হয়।
সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে নিউইয়র্ক সিটি জরুরি ব্যবস্থা কর্তৃপক্ষ জানায়, সিটির কিছু অংশে কম্পন অনুভূত হতে পারে। তবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট একটি বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে।
বিবৃতিতে বলা হয়, ‘পরবর্তী কম্পনের জন্য প্রস্তুত থাকুন। এগুলো প্রধান ভূমিকম্পের পর মিনিট, ঘণ্টা বা এমনকি কয়েক দিন পরেও ঘটতে পারে।’ তারা আরো জানায়, বর্তমানে কোনো তাৎক্ষণিক সুরক্ষামূলক পদক্ষেপের প্রয়োজন নেই, তবে বাসিন্দাদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরীক্ষা করার পরামর্শ দিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এই মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের কাঠামোগত ক্ষতির কারণ হয় না। তবে এটি ঘনবসতিপূর্ণ শহরাঞ্চলে বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হতে পারে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


