গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০৮

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০৮

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় আরও ১০৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৮০ জনে। সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২৬ হাজার ২২৭ জনে। সূত্র: আনাদোলু এজেন্সি

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন