বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ
ইনসেটে স্লোবোদান মিলোশেভিচ, রাদোভান কারাদজিচ এবং রাতকো ম্লাদিচের জন্য ২০০০ সালের একটি মার্কিন ওয়ান্টেড পোস্টার। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক অপরাধে দণ্ডিত ব্যক্তিদের মহিমান্বিত করা হলে ভুক্তভোগী ও বেঁচে থাকা ব্যক্তিরা আরো ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। চলতি মাসের শুরুতে বেলগ্রেডে বসনিয়ান সার্ব যুদ্ধাপরাধী বসনিয়ার কসাই হিসেবে খ্যাত রাতকো ম্লাদিচের যে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে, সেটিকে তারা ‘বীরোচিত অন্ত্যেষ্টিক্রিয়া’ হিসেবে বর্ণনা করেছেন। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

বুধবার এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেন, নৃশংসতার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ভুক্তভোগীদের দুর্ভোগ বাড়াতে পারে এবং স্মৃতি, সত্য ও জবাবদিহিতার ভিত্তিকে দুর্বল করতে পারে।

বিশেষ করে গত ৭ সেপ্টেম্বর ম্লাদিচের শেষকৃত্যে বসনিয়া ও হার্জেগোভিনার রিপাবলিকা সার্বস্কা অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত সাবেক বসনিয়ান সার্ব জেনারেল ম্লাদিচকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছিল সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যায় তার ভূমিকার জন্যও তাকে দোষী সাব্যস্ত করা হয়। হেগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগরত অবস্থায় আগস্টে তার মৃত্যু হয়।

বিশেষজ্ঞদের উদ্ধৃত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছেএকটি সরকারি বিমানে করে ম্লাদিচের কফিন সার্বিয়ায় নিয়ে যাওয়া হয় এবং ইউনিফর্ম পরিহিত সৈন্যরা তা বহন করেন। বেলগ্রেডের একটি গির্জায় আয়োজিত এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন এবং সেখানে তার সামরিক পদকগুলো প্রদর্শন করা হয়।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘস্থায়ী পুনর্মিলন সত্য, জবাবদিহি ও ভুক্তভোগীদের প্রতি সম্মানের ওপর প্রতিষ্ঠিত হয়। তারা এমন সব স্মারক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান যা বিচারিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত সত্যকে সমুন্নত রাখবে এবং অপরাধ অস্বীকারের প্রবণতা ও ইতিহাস বিকৃতির প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করবে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন