গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহতে বুধবার ভোরে বিমান হামলা চালায় ইসরাইল। এতে ছয় বছর বয়সী এক শিশুসহ চারজন নিহত হন।
একটি বাড়িতে ওই হামলা চালানো হয়। এতে ৩৩ বছর বয়সী ওমর সামি আহমেদ আবু কাসেম, তার স্ত্রী আসমা গাজী আবু কাসেম এবং তাদের মেয়ে হাবিবা ওমর সামি আবু কাসেম নিহত হন। চতুর্থ নিহত ব্যক্তির নাম এখনো জানানো হয়নি।
বিজ্ঞাপন
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন এক লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরো হাজার হাজার মানুষ চাপা পড়ে রয়েছেন আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


