পুতিনের সাথে বৈঠকে বসতে প্রস্তুত জেলেনস্কি

পুতিনের সাথে বৈঠকে বসতে প্রস্তুত জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, পুতিনের সাথে দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় যেকোন বৈঠকের জন্য তিনি প্রস্তুত আছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টে ট্রাম্পের সাথে বৈঠকের পর তিনি একথা জানান। খবর বিবিসির।

ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের আগে জেলনস্কির সাথে বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিজ্ঞাপন

প্রেসিডেন্টের সাথে বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি বলেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। জেলেনস্কি জানান, শান্তি প্রতিষ্ঠার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে এটি ছিলো সবচেয়ে চমৎকার বৈঠক। তাদের দু’জনের মধ্যে গঠনমূলক ও ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান তিনি।

জেলেনস্কির সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কিসহ ইউরোপীয় নেতাতাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে স্থানীয় সময় সোমবার এ বৈঠক হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠকের সম্ভাবনা দিয়ে বৈঠক শেষ হয়।

বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন চলছে। জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের পর, ট্রাম্প সামাজিকমাধ্যমে একথা জানান।

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে দিনভর হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েক ঘণ্টা কয়েক দফায় বৈঠক করা হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন