মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি দিয়ে ফের আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, ‘মহাসচিব বেশ কিছুদিন ধরেই উদ্বিগ্ন যে, পক্ষগুলো যদি আলোচনায় না ফেরে, তাহলে সংঘাত আরো বিস্তৃত হতে পারে এবং এখন ঠিক তাই ঘটছে বলে মনে হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘এগুলো কোনো ইতিবাচক ঘটনা নয় এবং মহাসচিব নিশ্চিত করতে চান যে পক্ষগুলো যেন যুদ্ধবিরতি করে। সেই সঙ্গে পাকিস্তান, কাতার ও অন্যদের মাধ্যমে পরিচালিত মধ্যস্থতার প্রচেষ্টাসহ কূটনৈতিক উদ্যোগে পুনরায় ফিরে আসে।’

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন