পশ্চিম তীর দখলকারীদের সমর্থন দিলেন নেতানিয়াহু

পশ্চিম তীর দখলকারীদের সমর্থন দিলেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে ১৭টি নতুন ইহুদি বসতি অনুমোদনের দিয়েছেন। এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের চলমান আক্রমণের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন।

বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ইসরাইলের চ্যানেল ৭ অনুসারে নেতানিয়াহু বলেন, পশ্চিম তীর—বিশেষ করে জুডিয়া ও সামেরিয়া অঞ্চল—ইসরাইলের জাতীয় স্বার্থের অংশ। এ কারণে সেখানে ভূমি রক্ষা ও নিয়ন্ত্রণকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একইসঙ্গে তিনি জানান, ইসরাইল ধাপে ধাপে পশ্চিম তীরকে তার সরাসরি নিয়ন্ত্রণে আনছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাও নস্যাৎ করছে।

ফিলিস্তিনি সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি অভিযান ও সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে ১,০১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৭,০০০ জন, এবং গ্রেপ্তার হয়েছে ১৮,৫০০ জনেরও বেশি। এসব সহিংসতার বড় অংশ ঘটছে বসতি স্থাপনকারীদের হামলার মাধ্যমে।

নেতানিয়াহু বহুদিন ধরেই ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা করে আসছেন এবং তার সরকার পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে। সাম্প্রতিক বক্তব্যে তিনি এই অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরেছেন এবং ভবিষ্যতেও পশ্চিম তীরে নির্মাণ ও দখল বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

নেতানিয়াহুর এসব পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়েছে। অনেক দেশ ও মানবাধিকার সংস্থা মনে করে, অধিকৃত অঞ্চলে বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের ওপর সহিংসতা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন