আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

সিএনএন

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন— যদি তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পুনর্নির্মাণ করে, তবে আমেরিকা আক্রমণ চালাবে কি না। জবাবে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমাবর্ষণ করা হবে।

তবে ট্রাম্প দাবি করেন, ইসরাইল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তা ‘অত্যন্ত সমতাভিত্তিক’। দুপক্ষই বলেছে, এটি যথেষ্ট হয়েছে।

এর আগে একই সম্মেলনে ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির বিষয়ে ‘বড় ধরনের অগ্রগতি’ হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন