‘দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম’

আমার দেশ অনলাইন

‘দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম’

কানাডা-ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাকাডেমিক গবেষক মারজি খলিলিয়ান বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা কম এবং যা তাদের লাভ সামান্যই।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খলিলিয়ান বলেন, “আমাদের বুঝতে হবে এতে ইরানিদের কী লাভ হবে, যদি এই দুই সপ্তাহ অপরপক্ষকে ইরানিদের ওপর হামলা চালিয়ে যেতে আরও উৎসাহিত করে।”

বিজ্ঞাপন

উভয়পক্ষই এখন পাকিস্তানের প্রস্তাবটি পর্যালোচনা করছে, যার মধ্যে রয়েছে ইরানের দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি খুলে দেয়া এবং ট্রাম্পের তার সময়সীমা বাড়ানো।

তিনি বলেন, “ইরানিরা কী লাভ করবে? এ প্রস্তাবে ইরানিদের জন্য কী আছে? আমরা দেখবো তারা কীভাবে সাড়া দেয়, কিন্তু আমার মতে, ইরানিদের এতে রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম।” সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন