যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আরো কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে এমন প্রত্যাশায় বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পট স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮১ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত ছিল। এ সময় প্রতি আউন্সের দাম ছিল ৪ হাজার ৩১৭ দশমিক ৫০ ডলার।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফেডের নীতি আরো কঠোর হওয়ার প্রত্যাশা স্বর্ণের দামে চাপ তৈরি করছে। সাধারণত সুদের হার বাড়ার সম্ভাবনা বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।
তবে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় স্বর্ণের দামে কিছুটা স্থিতিশীলতা মিলেছে। ফলে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা দেখা যায়নি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

