ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা

ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা

ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। আজ সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, আগামী ৬ জুন, শুক্রবার, ঈদুল আজহা উদযাপিত হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশে জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে দেশগুলো ঈদের তারিখ ঘোষণা করবে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গত সপ্তাহে জানান, আমিরাতের আকাশে ২৭ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি ৩৮ মিনিট অবস্থান করবে। ফলে চাঁদটি সহজেই দেখা যাবে।

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। যদি তার এ বিশ্লেষণ সঠিক হয়, তবে আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৬ জুন ঈদ হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন