আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

আমার দেশ অনলাইন

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির জবাব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

বিজ্ঞাপন

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, আকাশে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে আগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার ফল। পরিস্থিতি পর্যবেক্ষণে সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলার আশঙ্কা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরান ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...