হামলা বন্ধ করার কথা বললেও উপসাগরীয় দেশগুলোতে আক্রমণ বন্ধ করেনি ইরান। রোববার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। ১৫টি ড্রোন প্রতিহতের কথা জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা হয়েছে। এতে দুজন দমকলকর্মী নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সামরিক বাহিনী জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করছে।’ ওই এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করারই ফল বলে জানানো হয়।
কুয়েতের পাশাপাশি সৌদি আরব ও কাতারও আজ নতুন করে হামলার খবর দিয়েছে।
হামলার পর কুয়েতের জাতীয় তেল কোম্পানি তাদের অপরিশোধিত তেল উৎপাদন ‘সতর্কতামূলকভাবে’ কমানোর ঘোষণা দিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভেনেজুয়েলা থেকে ইরান: শাসনব্যবস্থা পরিবর্তনে মার্কিন অভিযান