ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সহায়তা দেয় স্টারলিংক: নাফতালি বেনেট

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সহায়তা দেয় স্টারলিংক: নাফতালি বেনেট
ইনসেটে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইরানে ইন্টারনেট সংযোগ সচল রাখতে তিনি গোপনে হাজার হাজার স্টারলিংক রিসিভার পাচার করতে সাহায্য করেছিলেন। খবর মিডল ইস্ট আইয়ের।

মঙ্গলবার জেরুজালেমে অনুষ্ঠিত আমেরিকান-ইসরাইলি সংবাদ সংস্থা 'জিউইশ নিউজ সিন্ডিকেট' (জেএনএস) কর্তৃক আয়োজিত বার্ষিক নীতিনির্ধারণী সম্মেলনে তিনি বলেন, এই পরিকল্পনার লক্ষ্য ছিল সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাহায্য করা। বিশেষ করে ইসলামিক প্রজাতন্ত্র বিক্ষোভ চলাকালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।’

বিজ্ঞাপন

বেনেটের ভাষ্য অনুযায়ী, এই কর্মসূচির আওতায় ইরানে হাজার হাজার স্টারলিংক রিসিভার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল, যাতে ইন্টারনেট বন্ধ করে দিলেও যোগাযোগ অব্যাহত থাকে এবং আন্দোলনকারীরা সমন্বয় করে শেষ পর্যন্ত সরকারকে উৎখাতের চেষ্টা চালাতে পারে।

তবে তিনি অভিযোগ করেন, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘অদক্ষ’ সরকার ক্ষমতায় আসার পর এই কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। ফলে পরবর্তী বিক্ষোভের সময় প্রয়োজনীয় অবকাঠামো আর গড়ে ওঠেনি।

উল্লেখ্য, ইরানে গত বছরের শেষ দিকে শুরু হয়ে জানুয়ারিতে তীব্র আকার ধারণ করা সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়। তবে বেনেটের স্টারলিংক রিসিভার পাচারের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন