ইসরাইলের ৬ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান

ইসরাইলের ৬ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান

‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী চক্রের’ ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)। শনিবার সকালে গণমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।

এতে বলা হয়—এ ছয়জন ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে, যা ইরাক সীমান্তবর্তী, একাধিক সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, গুপ্তচররা ‘বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। যেমন- বোমা তৈরি ও পুঁতে রাখা, খোররামশাহরে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটানো, ব্যাংকে সশস্ত্র হামলা, সামরিক কেন্দ্রের দিকে গ্রেনেড নিক্ষেপ এবং মসজিদে গুলি চালানো।’

এর আগে ২৯ সেপ্টেম্বর ইসরাইলের হয়ে কাজ করা গুপ্তচর বাহমান চৌবি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়—চৌবি ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তার কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্যভান্ডারে (ডেটাবেস) ‘বিশেষ প্রবেশাধিকার’ ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...