মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে মার্কিন রণতরী

মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে মার্কিন রণতরী

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল যুদ্ধের উত্তাপ বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ।

সোমবার সকালে মেরিন ট্রাফিক নামের জাহাজে নজরদারির চালানোর ওয়েবসাইটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

জাহাজ-ট্র্যাকিং সাইট মেরিন ট্র্যাফিক অনুসারে, বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ৮টার দিকে এ রণতরীটি মালাক্কা প্রণালি দিয়ে ভারত মহাসাগরের দিকে যাচ্ছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউএসএস নিমিৎজ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। রণতরীটির চলতি সপ্তাহের শেষদিকে ভিয়েতনামের দানাং বন্দর পরিদর্শনের কথা ছিল।

এক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের হ্যানয় দূতাবাস জানিয়েছে, জরুরি সামরিক কার্যক্রমের কারণে রণতরীর দানাং সফর বাতিল করা হয়েছে। এ প্রসঙ্গে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও রয়টার্স তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সাড়া পায়নি।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের ওয়েবসাইটে বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে নিমিৎজ গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযান পরিচালনা করে।

এদিকে ইসরাইল ও ইরানের মধ্যে চলমান ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে মার্কিন রণতরী গতিপথ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ওয়াশিংটন ডিসির স্টিমসন সেন্টারের একজন বিশিষ্ট ফেলো বারবারা স্লাভিন বলেন, উদ্বেগের বিষয় হলো এ যুদ্ধ অব্যাহত থাকবে এবং আরও বিস্তৃত হবে, ইরান এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তাই ইরানকে পরাস্ত করার জন্য বিমানবাহী রণতরী এবং অন্যান্য সামরিক গতিবিধির দিকে নজর থাকবে। আমার মনে হয় না ইরানিরা যুক্তরাষ্ট্রকে এমন একটি সংঘাতে জড়িয়ে ফেলতে আগ্রহী, যা ইতিমধ্যেই তাদের জন্য বেশ ধ্বংসাত্মক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন