আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কঙ্গোয় ভয়াবহ ভূমিধস, ২০০ জনের প্রাণহানির আশঙ্কা

আমার দেশ অনলাইন

কঙ্গোয় ভয়াবহ ভূমিধস, ২০০ জনের প্রাণহানির আশঙ্কা

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০০ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার এক বিবৃতিতে দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

কিনশাসা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২১ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর এম২৩ সশস্ত্র গোষ্ঠী খনিজসম্পদে সমৃদ্ধ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।

রুয়ান্ডার সমর্থনে ২০২৪ সালের এপ্রিল মাসে এম২৩ নর্থ কিভু প্রদেশের রুবায়া খনির নিয়ন্ত্রণও নেয়, যেখানে সাম্প্রতিক এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন