ফের হামলা চালালে আরো কঠোর জবাব পাবে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

ফের হামলা চালালে আরো কঠোর জবাব পাবে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানে হামলা চালায় তাহলে আরো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এর কমান্ডার ইন-চিফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর। মঙ্গলবার ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে একথা জানায়।

তিনি আরো বলেন, ‘আমরা মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করছি, যিনি ইহুদিবাদী শাসনব্যবস্থা টিকেয়ে রাখতে যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থ এবং নিরাপত্তা লুণ্ঠন করেছেন, যদি তিনি ইরানের বিরুদ্ধে হামলার পুনরাবৃত্তি করেন, তাহলে তিনি আরও কঠোর এবং দুঃখজনক প্রতিক্রিয়া পাবেন। যা ইতিহাসের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করবে।’

বিজ্ঞাপন

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে সোমবার সন্ধ্যায় কাতারে অবস্থিতি একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে যে পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম কৌশলগত ঘাঁটি এবং বিমান বাহিনী কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর আঘাত হেনেছে ইরানের সামরিক বাহিনী।

আইআরজিসি বলেছে যে হোয়াইট হাউজ এবং তার মিত্রদের প্রতি ইরানের বার্তা স্পষ্ট হচ্ছে, নিজ জনগণের সমর্থনে, ইরান কোনো অবস্থাতেই তার আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার লঙ্ঘনকে মেনে না। যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন