আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাহরাইনে ইরানের হামলায় নিহত ১

আমার দেশ অনলাইন

বাহরাইনে ইরানের হামলায় নিহত ১

বাহরাইনে ইরানের হামলায় একজনের নিহতের খবর পাওয়া গেছে। ইরাক ও কুয়েতেও নতুন করে হামলা চালাচ্ছে ইরান। এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় সাতটি দেশ।

তারা বলছে, এই সার্বভৌম ভূখণ্ড লক্ষ্য করে অযৌক্তিক হামলা বেসামরিক জনগোষ্ঠীকে বিপন্ন করছে এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, তেহরানের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। উপসাগরীয় দেশগুলো তাদের নাগরিকদের প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ রয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...