আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে চিঠি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে চিঠি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চিঠিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানান তিনি। পাশাপাশি এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি।

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘ সনদে উল্লিখিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে গভীরভাবে আহ্বান জানাচ্ছে ইরান। দেশটি চায় ওই নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরইল সরকারের পূর্ণ জবাবদিহি নিশ্চিত করার জন্য জাতিসংঘ অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিক।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন