রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর পিটুনিতে সন্দেহভাজন ডাকাত দলের একজন নিহত ও সাতজন আহত হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
জানা যায়, ভোররাতে তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের আট সদস্য ট্রাক নিয়ে গ্রামটিতে প্রবেশ করে। এ সময় গ্রামবাসী তাদের আটক করে এবং বিক্ষুব্ধ জনতার মারধরে একজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সন্দেহভাজন ডাকাত দলের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি সাতজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, ভোররাতে একটি ট্রাকে তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে ডাকাতের দল। এ সময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক এবং মারপিট করে। এতে একজন নিহত এবং সাতজন আহত হয়।
এ ঘটনায় দ্রুত মামলা দায়ের করা হবে এবং আহতরা সুস্থ হলে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান পুলিশ সুপার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

