ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৬

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০ জনের বেশি। ইউক্রেনের কর্মকর্তা জানান, মঙ্গলবার বিকেলে পূর্বাঞ্চলের ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া এবং উত্তরের চেরনিহিভে হামলা চালায় রাশিয়া।

জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ। শুধু তার এলাকাতেই অন্তত ১২ জন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দোনেৎস্ক অঞ্চলে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ কেন্দ্র ক্রামাতোরস্কে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পরে তিনি আরো জানান, দক্ষিণ-পূর্ব ইউক্রেনের শহর দনিপ্রোতে রাশিয়ার হামলায় নিহত হয়েছেন চারজন।

কর্মকর্তারা জানিয়েছেন, পোলতাভা ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের রাষ্ট্রীয় গ্যাস স্থাপনাগুলোতে রাতভর রুশ বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর আগের দিন কিয়েভ ও মস্কো পৃথক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, যা এই সপ্তাহের শেষের দিকে কার্যকর হবে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...