ইরানের কেশম দ্বীপে আবাসিক ভবনে মার্কিন হামলা, ধ্বংসস্তূপে আটকা ৩

ইরানের কেশম দ্বীপে আবাসিক ভবনে মার্কিন হামলা, ধ্বংসস্তূপে আটকা ৩
ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপে আবাসিক ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত তিনজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হামলায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলছে উদ্ধার অভিযান ।

কর্মকর্তারা আরো জানান, হামলার পর দ্বীপে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

বিজ্ঞাপন

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের দাবি, ভোরে মার্কিন যুদ্ধবিমান কেশম, কিশ দ্বীপ ও ফারস প্রদেশের কাজেরুন শহরের উপকণ্ঠে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কিশ দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটলেও বিমানবন্দর, ফেরি ও বন্দর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ইরানি কর্মকর্তাদের মতে, সর্বশেষ এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী ১৩ দিনের সামরিক অভিযানের মিল রয়েছে। সেসব হামলাও মূলত ইরানের দক্ষিণাঞ্চল, বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলবর্তী এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হয়েছিল।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন