একের পর এক হুমকি, ট্রাম্পের সমালোচনায় যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

একের পর এক হুমকি, ট্রাম্পের সমালোচনায় যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে কঠোর সমালোচনা করলেন ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। শনিবার আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

তিনি বলেন, একজন প্রেসিডেন্টের টুইট, যা বিশ্বকে শুধু হুমকি দেয় ও যুদ্ধ ঘোষণা করে। এই অবস্থা নিয়ে আমরা প্রতি রাতে ঘুমাতে যেতে ও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে পারি না।

বিজ্ঞাপন

বার্সেলোনায় একটি প্রগতিশীল নেতাদের সম্মেলনে বক্তৃতার সময় প্রেসিডেন্ট লুলা এসব কথা বলেন।

এ সময় তিনি মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ব্যর্থতার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদের পথ পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন