সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পরিকল্পনা ইরাকের

সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পরিকল্পনা ইরাকের
ছবি: সংগৃহীত

২০২৭ সালের জুনের মধ্যে দেশের সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পরিকল্পনা করছে ইরাক সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন এ ঘোষণা দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, খসড়া পরিকল্পনাটি শিগগিরই উপস্থাপন করা হবে এবং এতে বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমাও অন্তর্ভুক্ত থাকবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ইরাকি প্রধানমন্ত্রী এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আগামী বছরের জুন মাসকে সময়সীমা হিসেবে নির্ধারণ করেছেন।

ইরানকে কেন্দ্র করে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জরুরি প্রয়োজনীয়তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের চাপের কারণেই মূলত এই নিরস্ত্রীকরণ উদ্যোগটি জোরদার করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন