প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে আরব লীগ। সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল গেইত এক বিবৃতিতে এ কথা বলেন। খবর আলজাজিরার।
বিজ্ঞাপন
বুধবার এক বিবৃতিতে ঘেইত বলেন, এসব হামলা কেবল আন্তর্জাতিক আইনের ‘চরম’ লঙ্ঘনই নয়, বরং ‘সুপ্রতিবেশী সম্পর্কের’ মৌলিক নীতির ওপরও আঘাত।
ঘেইত আরো জানান, ইরানের এই আগ্রাসন আরব দেশগুলোর সঙ্গে দেশটির এক ‘নজিরবিহীন’ শত্রুতা তৈরি করেছে, যা ভবিষ্যতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর ‘গভীর প্রভাব’ ফেলবে।
আরব লিগের প্রধান যোগ করেন, ইরান বর্তমানে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা কোনো আরব রাষ্ট্রই ছোট করে দেখছে না। তবে এই সংকট অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর হামলা করার জন্য গ্রহণযোগ্য অজুহাত হতে পারে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

