ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের

ইরান যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারে, তাহলে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আনাদোলু।

রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, ‘যদি ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ হতে পারে এবং আমাদের সাথে যোগ দিতে পারে, তাহলে আর কোনো ক্ষতি হবে না। আমি নিষেধাজ্ঞা তুলে নেব।’

বিজ্ঞাপন

ট্রাম্প আরো বলেন, নিষেধাজ্ঞা শিথিল করা হলে তেহরানের জন্য তা ‘বড় পরিবর্তন আনবে।’

মার্কিন হামলার আগে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিলো। তেহরানের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ‘ইরান কিছুই সরায়নি। তারা ভাবেনি যে আমরা যা করেছি তা আসলে করা সম্ভব হবে।’

তিনি সাম্প্রতিক ইসরাইলি ও মার্কিন হামলায় ইরানকে ‘ক্লান্ত’ বলে বর্ণনা করেছেন। ভবিষ্যদ্বাণী করেছেন যে ইরানের পারমাণবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।

সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর।

তবে এর আগে ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ বন্ধ করে দেন, কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি যুক্তরাষ্ট্র আবার হামলা চালায়, তবে তারা মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করবে।

এদিকে আব্রাহাম চুক্তিতে আরো দেশ যোগ দেবে বলে আশাপ্রকাশ করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে করা আব্রাহাম চুক্তিতে আরও কিছু দেশ যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে, যদিও তিনি নির্দিষ্ট করে কোনও দেশের নাম বলেননি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন