যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। রোববার ইন্সটাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ট্রাম্প বলেছেন, তিনি ইরানে হামলা করেছেন, কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, সত্যিই?’
গত জুনের কথা উল্লেখ করে তিনি আরো লিখেছেন, ‘এ তো সেই প্রেসিডেন্ট, যিনি গত জুনে (১২ দিনের যুদ্ধ) বলেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।’
বিজ্ঞাপন
স্যান্ডার্স ‘ভিয়েতনাম, ইরাক, ইরান। আরেকটি মিথ্যা, আরেকটি যুদ্ধ’ লিখে তার পোস্টটি শেষ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

