ইরানে মোসাদের ৩ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে মোসাদের ৩ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরো তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ বুধবার বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মঙ্গলবার ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর এই তিন গুপ্তচরের ফাঁসি কার্যকর করা হলো।

বিজ্ঞাপন

ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে মৃত্যদণ্ড কার্যকর হওয়া তিনজন হলেন ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল । এরা সবাই মোসাদের এজেন্ট বলে বিবৃতিতে দাবি করা হয়।

ইরানের বিচার বিভাগের তথ্য অনুসারে, উরমিয়ায় ওই তিন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তিনজনের ফাঁসি কার্যকর করার আগে নীল রঙ্গের কয়েদির পোশাক পড়া তাদের ছবি প্রকাশ করে বিচার বিভাগ।

তেহরান প্রায়ই বিদেশি গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইসরাইলের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দিয়ে থাকে।

১৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান ঘোষণা দিয়েছিল, গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচারকাজ শেষ করা হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য বলছে, মৃত্যুদণ্ড কার্যকরে ইরান এখন চীনের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন