কসোভোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
কসোভোর পার্লামেন্টে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তির দিকে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার পার্লামেন্ট অভিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। পরে বিশৃঙ্খলার মুখে পার্লামেন্ট স্থগিত ঘোষণা করা হয়।
পার্লামেন্টে বক্তব্য দিচ্ছিলেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। এরসময় রক্ষণশীল বিরোধী দল ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভো’র (এএকে) আইনপ্রণেতা টাইমা কাদরিজাই দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। এরপরই তিনি প্রধানমন্ত্রীর দ এক ডিম ছুড়ে মারেন।
ঘটনার প্রতিক্রিয়ায় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কুর্তি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার মূল্য যদি এমন অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হওয়া হয়, তবে তিনি সেই মূল্য দিতে প্রস্তুত রয়েছেন।
অবশ্য কসোভোর সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা এটিই প্রথম নয়। কুর্তির নেতৃত্বাধীন বামপন্থি‘ভেতেভেনদোসজে’ (ভিভি) দল অতীতে সংসদে একাধিকবার হট্টগোল ও বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। ২০১৮ সালে দলটির সদস্যরা অধিবেশন কক্ষের ভেতরেই কাঁদানে গ্যাস ছুড়েছিলেন। এর আগে ২০১৫ সালেও সংসদের ভেতর একই ধরনের নজিরবিহীন প্রতিবাদ ঘটেছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


