যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমআরআই মেশিনে আটকা পড়ে মারা গেছেন এক ব্যক্তি। সোমবার সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, এমআরই চলাকালে এক ব্যক্তি নয় কেজি ওজনের একটি ধাতব চেইন পরে ওই কক্ষে প্রবেশ করে। নাসাউ কাউন্টি পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, এমআরআই মেশিনের শক্তিশালী চুম্বক শক্তি তাকে ভেতরে টেনে নিয়ে যায়। এতে ৬১ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।
গত বুধবার এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার তার মৃত্যু হয়। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, ওই ব্যক্তির তখন এমআরআই কক্ষে প্রবেশ করার কথা ছিল না। তবে তার স্ত্রী নিউজ-১২ লং আইল্যান্ডকে একটি রেকর্ড করা সাক্ষাৎকারে বলেন, তার হাঁটুর এমআরআই চলছিল। তখন টেবিল থেকে নামার জন্য তাকে সাহায্য করতে তার স্বামীকে ডাকতে বলেন তিনি। টেকনিশিয়ান তার স্বামীকে ফোন করেছিলেন বলে জানান ওই নারী।
প্রতিবেদন অনুসারে, তার স্বামী ৯ কেজি ওজনের একটি চেইন পরে ছিলেন। যা তিনি ওজন প্রশিক্ষণের জন্য ব্যবহার করেন।
তিনি জানান, টেকনিশিয়ান তার স্বামীকে মেশিন থেকে বর করতে সাহায্য করেছিলেন। তবে তাকে বের করা কঠিন হয়ে পড়ে।
মেশিন থেকে মুক্ত করার পর তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রোগ শনাক্তের জন্য এমআরআই মেশিনে শক্তিশালী চুম্বক ব্যবহার করা হয়।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


