দিল্লিতে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার

দিল্লিতে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য দিল্লির নিগম বোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী,কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) সোনিয়া গান্ধী।

বিজ্ঞাপন

শনিবার সকালে কংগ্রেসের সদর দফতর থেকে মনমোহন তার মরদেহ নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার সকালে শ্রদ্ধা জানাতে তার বাসভবনে পৌঁছান নরেন্দ্র মোদি,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আলাদাভাবে যান রাহুল গান্ধীও।

এদিকে প্রয়াত মনমোহন সিংহের স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

কংগ্রেস এবং মনমোহন সিংয়ের দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন,তার স্মৃতিসৌধের জন্যে জমি বরাদ্দ দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ ক্ষমতায় আসার পর ২০০৪ ও ২০০৯ সালে পরপর দুইবার প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। তার আগে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সময় ছিলেন ভারতের অর্থমন্ত্রী। তখন দেশের আর্থিক অবস্থা চরম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিল। মনমোহন উদার অর্থনীতির পথে দেশকে নিয়ে আসেন। তারপর ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়ায়।

মনমোহনের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। এছাড়া সাত দিন দলের সমস্ত কর্মসূচি বাতিল করেছে তার দল কংগ্রেস। দিল্লিতে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য দিল্লির নিগম বোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী,কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) সোনিয়া গান্ধী।

শনিবার সকালে কংগ্রেসের সদর দফতর থেকে মনমোহন তার মরদেহ নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার সকালে শ্রদ্ধা জানাতে তার বাসভবনে পৌঁছান নরেন্দ্র মোদি,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আলাদাভাবে যান রাহুল গান্ধীও।

এদিকে প্রয়াত মনমোহন সিংহের স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

কংগ্রেস এবং মনমোহন সিংয়ের দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন,তার স্মৃতিসৌধের জন্যে জমি বরাদ্দ দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ ক্ষমতায় আসার পর ২০০৪ ও ২০০৯ সালে পরপর দুইবার প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। তার আগে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সময় ছিলেন ভারতের অর্থমন্ত্রী। তখন দেশের আর্থিক অবস্থা চরম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিল। মনমোহন উদার অর্থনীতির পথে ভারতকে নিয়ে যান। তাতে ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়ায়।

মনমোহনের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। এছাড়া সাত দিন দলের সমস্ত কর্মসূচি বাতিল করেছে তার দল কংগ্রেস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: