নেদারল্যান্ডসের হেগ শহরে নেটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সাহসিকতার সাথে লড়াই করেছে।
ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কি-না এমন প্রশ্ন করা হয়েছিলো তাকে।
বিজ্ঞাপন
ট্রাম্প বলেছেন, ইরান মাত্রই একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সাথে লড়াই করেছে। যদি তারা তেল বিক্রি করতে যায়, তারা তেল বিক্রি করতে যাচ্ছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে।
তিনি বলেন, দেশটির (ইরানের) আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

