হরমুজে টোল দিয়ে জাহাজ চলাচলের সুযোগ বন্ধ করল ইরান

আমার দেশ অনলাইন

হরমুজে টোল দিয়ে জাহাজ চলাচলের সুযোগ বন্ধ করল ইরান
ছবি: মিডল ইস্ট আই

ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ বন্ধ’ থাকবে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এরআগে নিরাপদে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ চালু করা হয়েছিল, তাও এখন থেকে বন্ধ থাকবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং মাশুল প্রদানের মাধ্যমে জাহাজগুলোকে প্রণালিটি অতিক্রম করার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে দিয়েছে যে, এই অবরোধ লঙ্ঘনকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। তেহরান যুক্তরাষ্ট্রের এই অবরোধকে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...