যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নতুন তথ্য দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নতুন তথ্য দিলো ইরান
ছবি: সংগৃহীত

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফা আলোচনার জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, দ্বিতীয় দফা বৈঠকের আগে সমঝোতার রূপরেখা চূড়ান্ত করতে হবে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই সপ্তাহান্তে আবার সরাসরি আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফা আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

তুরস্কে এক কূটনৈতিক ফোরামের ফাঁকে সাঈদ খাতিবজাদেহ সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন দুই পক্ষের মধ্যে সমঝোতার কাঠামো চূড়ান্ত করার দিকে মনোযোগ দিচ্ছি। আমরা এমন কোনো আলোচনা বা বৈঠকে প্রবেশ করতে চাই না, যা ব্যর্থ হতে বাধ্য এবং যা উত্তেজনা বৃদ্ধির অজুহাত হতে পারে।’

তিনি আরো বলেন, ‘যতক্ষণ আমরা রূপরেখায় একমত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তারিখ নির্ধারণ হবে না। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। কিন্তু তারপর অপর পক্ষের অতিরিক্ত দাবি, একটি চুক্তিতে পৌঁছাতে বাধা দিয়েছে।’ তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবির কথা উল্লেখ করেন।

খাতিবজাদেহ বলেন, ‘ইরান আন্তর্জাতিক আইনের ব্যতিক্রম হওয়াটা মেনে নেবে না।’

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন