ভারতীয় ব্রিগেড সদর দপ্তর গুঁড়িয়ে দেয়ার দাবি পাকিস্তানের

ভারতীয় ব্রিগেড সদর দপ্তর গুঁড়িয়ে দেয়ার দাবি পাকিস্তানের

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর সমুচিত জবাব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ইতোমধ্যে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ৩টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গুঁড়িয়ে দিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি চেকপোস্ট। খবর ডন।

বিজ্ঞাপন

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমানবাহিনী কমপক্ষে ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে। ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে। পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, এটি কাপুরুষোচিত ও উসকানিমূলক হামলা। আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং দিয়ে যাব।

পাক প্রধানমন্ত্রী বুধবার (৭ মে) স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন