আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘চোখের বদলে চোখ’ নেওয়ার হুমকি ইরানের

আমার দেশ অনলাইন

‘চোখের বদলে চোখ’ নেওয়ার হুমকি ইরানের

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, চলমান যুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নীতিতে লড়াই চলছে এবং পরিস্থিতি নতুন মাত্রায় পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হলেও এর মাধ্যমে তারা নিজেদের “পরাজয়” আড়াল করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

গালিবাফ বলেন, “চোখের বদলে চোখ—এই সমীকরণ এখন কার্যকর, এবং সংঘাত একটি নতুন স্তরে প্রবেশ করেছে।”

অন্য এক পোস্টে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানে নতুন এক ‘বিপ্লব’ শুরু হয়েছে, যা “এলাকা থেকে এলাকায় ছড়িয়ে পড়ছে”।

তিনি লেখেন, “ইরান ঘুমিয়ে ছিল; তোমরা তাকে জাগিয়ে তুলেছ। এখন এক ঝড় উঠবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন