সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডে কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের বিষয়ে ইসরাইলের ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ১২টি দেশ।
এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, সৌদি আরব, মিশর, সোমালিয়া, সুদান, লিবিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কুয়েত।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলের এই পদক্ষেপকে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য এবং ভূখণ্ডগত অখণ্ডতার একটি চরম লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিবৃতিতে সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার পাশাপাশি এর বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি দৃঢ় ও অবিচল সমর্থনের ওপর জোর দেওয়া হয়েছে।

এই ১২ দেশের পররামন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, ‘এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের মূলনীতি, জাতিসংঘের সনদ এবং আফ্রিকান ইউনিয়নের গঠনমূলক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই পদক্ষেপ একটি বিপজ্জনক নজির স্থাপন করছে। এটি হর্ন অব আফ্রিকার স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করছে। এই পদক্ষেপ সামগ্রিকভাবে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’
সূত্র: ডন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ