আন্তর্জাতিক মধ্যস্থতা প্রত্যাখ্যান থাইল্যান্ডের

আন্তর্জাতিক মধ্যস্থতা প্রত্যাখ্যান থাইল্যান্ডের

কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাত বন্ধে তৃতীয় দেশের মধ্যস্থতার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। ব্যাংকক জানায়, নমপেনকে আক্রমণ বন্ধ করতে এবং কেবল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধান সম্ভব। খবর রয়টার্সের।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোর্নন্দেজ বলেন, আমাদের এখনো তৃতীয় দেশের মধ্যস্থতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দ্বিপাক্ষিক ব্যবস্থাই এই সংঘাত থেকে উত্তরণের সর্বোত্তম উপায়। আমাদের দরজা এখনো খোলা আছে।

বিজ্ঞাপন

থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনাপূর্ণ সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই থাই বেসামরিক নাগরিক।

বিবাদপূর্ণ সীমান্তে বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ শুরু হওয়ার পর একে অপরকে অভিযুক্ত করে, যা দ্রুত ছোট অস্ত্রের গুলি থেকে তীব্র আকার ধারণ করে সীমান্তে ভারী গোলাবর্ষণে পরিণত হয়। যেখানে এক শতাব্দীরও বেশি সময় ধরে সার্বভৌমত্ব নিয়ে বিতর্ক চলছে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানান এবং থাইল্যান্ডকে অপ্ররোচিত ও পূর্বপরিকল্পিত সামরিক আগ্রাসনের জন্য অভিযুক্ত করেন।

জাতিসংঘ জানিয়েছে, তারা শুক্রবার বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে থাইল্যান্ড বুধবার নম পেনে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করার একদিন পর এই সংঘর্ষ শুরু হয়।

এদিকে আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনোয়ার ইব্রাহিম বলেন, আমি উভয় দেশের নেতার সঙ্গে কথা বলেছি এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন