ইরান-ইসরাইল সংঘাতের কারণে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা মার্কিন নাগরিকদের অনুরোধ করছি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা যেন নিজ নিজ স্থানে নিরাপদ আশ্রয় নেয়।
বিজ্ঞাপন
তবে এই সতর্কবার্তার জন্য বিস্তারিত কোনো ব্যাখা দেওয়া হয়নি।
এর আগে গত সপ্তাহে দূতাবাসের পক্ষ থেকে এক সতর্কবার্তায় কাতারে থাকা নিজস্ব কর্মী ও মার্কিন নাগরিকদের “বাড়তি সতর্কতা অবলম্বনের” আহ্বান জানানো হয়েছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

