বেইজিং নতুন ব্যয় নির্দেশিকা জারি করেছে, যেখানে সরকারি কর্মকর্তাদের ‘সাশ্রয়ী জীবন’ যাপন করতে বলা হয়েছে। কারণ চীন অর্থনৈতিক চাপে পড়েছে।
সোমবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক সংবাদে এ তথ্যগুলো উঠে এসেছে।
বিজ্ঞাপন
চীনের কমিউনিস্ট পার্টি কর্মকর্তাদের সরকারি অপচয় কমানোর জন্য নতুন কিছু নিয়ম জারি করেছে। কর্মস্থলের খাবারে দামি মদ, সিগারেট এবং গুরমেট খাবার পরিবেশন করা যাবে না।
অতিথিদের বিমানবন্দরে বিদায় জানানো যাবে না। সম্মেলনে আর বিলাসবহুল ফুলের সাজসজ্জা থাকবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের মুখোমুখি হয়ে চীন এখন অর্থনৈতিক চাপের সম্মুখীন। দেশের অভ্যন্তরে ধীর প্রবৃদ্ধির কারণে কর্মকর্তাদের সাশ্রয়ী হতে এবং ‘সাশ্রয়ী জীবনযাপনে নেতৃত্ব দিতে’ বলা হয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

